শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ৮

খবর প্রতিদিন রিপোর্ট / ৩০০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সিদ্ধিরগঞ্জে সাজেদা হাসপাতাল ভবনের ভেতরে পরিচালিত রিভারভিউ আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলের এক কর্মচারীসহ আটজন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিমরাইল মোড় ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- পূজা (২০), লিজা আক্তার (২২), নূরনাহার (২০), মোঃ শাহীন (৩০), মোঃ রাহাদ হোসেন (২৫), মোঃ শামীম (৪০), মোঃ নয়ন (২২) এবং মোঃ রাজন মিয়া (২২)। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চললেও ভয়ে বা বিভিন্ন কারণে কেউ সরাসরি প্রতিবাদ জানাতে সাহস পাননি।

তবে পুলিশের এই অভিযানের পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করে আশা করছেন ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ বন্ধ হবে।

ওসি শাহীনূর আলম জানান, দীর্ঘদিন ধরে চিটাগাংরোড ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সাজেদা হাসপাতাল ভবনকে আবাসিক হোটেল হিসেবে ব্যবহার করে সেখানে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভবনের তৃতীয় ও চতুর্থ তলা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটজনকে আটক করে।

তাদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোডের ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নন-আইআর প্রসিকিউশন নং-১৪২ অনুযায়ী তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর