বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

সারপ্রাইজ পরিদর্শনে এসে ভূমি প্রতিমন্ত্রী নিজের সারপ্রাইজ হয়ে গেলেন।

খবর প্রতিদিন রিপোর্ট / ১৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনার চিত্রের মুখোমুখি হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। নির্ধারিত অফিস সময় পেরিয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে কর্মস্থলে না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে প্রতিমন্ত্রী হঠাৎ করে কার্যালয়ে প্রবেশ করেন। সে সময় অফিসে সেবাপ্রার্থী কয়েকজন সাধারণ মানুষ উপস্থিত থাকলেও দায়িত্বশীল কোনো কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি অফিসের বারান্দায় বসে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করেন।

উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভূমি অফিসে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সেবা নিতে আসেন। নির্ধারিত সময়ে কর্মকর্তাদের অনুপস্থিতি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায় এবং সরকারের সেবাদান কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি স্পষ্টভাবে জানান, যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মাঠপর্যায়ে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সেবার মান উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। সরকারি দপ্তরে অনিয়ম, দুর্নীতি কিংবা দায়িত্বে অবহেলার সুযোগ নেই। বিশেষ করে ভূমি অফিসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে কঠোর থাকতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অফিসের কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আকস্মিক পরিদর্শন চালানো হবে, যাতে মাঠপর্যায়ের সরকারি দপ্তরগুলোতে কর্মনিষ্ঠা ও জবাবদিহিতা আরও জোরদার হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর