বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

সংবাদকর্মীদের সাথে মতবিনিময়ে এসপি; সর্বোচ্চ চেষ্টা করছি, কতটুকু পারবো- তা কাজে প্রমাণ হবে

খবর প্রতিদিন রিপোর্ট / ৪০৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেছেন, “নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা কাজ করছি। সামনের দিনগুলোতে আপনাদের সহযোগিতা চাই, যেন একটি সুন্দর ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ উপহার দিতে পারি।”

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, “নারায়ণগঞ্জে বর্তমানে ছিনতাই, মাদক ও যানজট- এই তিনটি প্রধান সমস্যা। আমি নতুন দায়িত্বে যোগ দিয়েছি, ফলে কিছু ক্ষেত্রে গুছিয়ে উঠতে সময় লাগছে। নির্বাচনী কার্যক্রম, কেন্দ্র পরিদর্শনসহ নানা দায়িত্ব একসঙ্গে সামলাতে হচ্ছে। তবে এই তিনটি সমস্যার সমাধানে কাজ করতে পারলেই নির্বাচনের প্রস্তুতিও অনেকটাই সম্পন্ন হবে।”

তিনি আরও বলেন, “আমাদের জেলায় মোট ১ হাজার ৯৬৯ জন পুলিশ সদস্য রয়েছে। এর মধ্যে অসুস্থতা, ছুটি, অফিস ডিউটি ও প্রটোকল দায়িত্বসহ নানা কারণে সবাই মাঠে থাকা সম্ভব হয় না। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কতটুকু পারবো, তা কাজে প্রমাণ হবে। ইনশাআল্লাহ, আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না।”

ছিনতাই প্রসঙ্গে এসপি বলেন, “ছিনতাই একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। আমরা পরিকল্পিতভাবে এই শহরের নিরাপত্তা চাহিদা পূরণের চেষ্টা করছি। নির্বাচনকে কেন্দ্র করে নিয়মিত অভিযান চলছে। বিভিন্ন চেকপোস্টে গাড়ি তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেওয়া হয়েছে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন, প্রতিদিন বাংলাদেশের স্টাফ রিপোর্টার এমআর কামাল, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন এর নেতা ও দৈনিক খবর প্রতিদিন এর সম্পাদক এসএম ইকবাল রুমি ও দৈনিক শীতলক্ষা’র সিটি এডিটর ইমতিয়াজ আহমেদ, হাবিবুর রহমান শ্যামল, সাবিত আল হাসান ও আফসানা মুনা প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর