শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ

শহরে যানজট নিরসনে মাঠে নামল র‍্যাব।

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

শহর সংবাদদাতা: যানজট নিরসনে নগরীতে অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১১, সিপিসি-১। বুধবার (০৪ মার্চ) দুপুরে র‍্যাব-১১’র (সিপিসি-১) নারায়ণগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও উপ-পরিচালক এসপি মোঃ আব্দুর রশিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি নগরীর ২নং রেলগেট এলাকা থেকে শুরু হয়ে গ্রীণলেজ ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এসময় মূল সড়কে থাকা দোকানপাট ও যানবাহন সরিয়ে দেওয়া হয়। এছাড়া ফুটপাত দখলমুক্ত রাখতে সকল হকারদের মৌখিকভাবে সর্তক করা হয়। এ সর্তকতার পরও সড়ক কিংবা ফুটপাত দখল করে দোকানপাট ও যানবাহন রাখা হলে উচ্ছেদ করা হবে বলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।
অভিযান শেষে নারায়ণগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও উপ-পরিচালক এসপি মোঃ আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, র‍্যাব-১১ সাধারণ মানুষের চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদা তৎপর। তারই অংশ হিসেবে সামনে ঈদ, এখন রমজান। রাস্তায় ব্যাপক যানজট, তারমধ্যে আবার ফুটপাত দখল হয়ে আছে।
তিনি বলেন, আমরা র‍্যাব-১১ সিবিসি-১ এর পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছি যাতে জনগণ সুন্দর ভাবে চলাচল করতে পারে, যানজট কমানো যায়, ফুটপাত যতটা সম্ভব দখলমুক্ত করা যায়। আমাদের এই প্রচেষ্টা এখনও চলছে এবং আগামীতেও থাকবে। নারায়ণগঞ্জ যানজট মুক্ত ও ফুটপাত দখলমুক্ত করা যেমন আমাদের দায়িত্ব ঠিক তেমনই এটা সবারই দায়িত্ব। ওরা আবার বসলে আমরা আবার আসবো।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র‍্যাব- ১১’র এই কর্মকর্তা বলেন, ঈদ মার্কেটে ছিনতাইকারী, পকেটমারদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দারা কাজ করছে, আমরা টহল বৃদ্ধি করেছি যাতে যারা রাস্তাঘাটে সন্ত্রাসী কার্যক্রম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। মোটকথা ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেখানে যা করণীয় র‍্যাব-১১ এর পক্ষ থেকে সব করা হবে।
নগরবাসীর প্রতি আহ্বান রেখে তিনি আরও বলেন, নগরবাসীর কাছে বার্তা একটাই, যার যার অবস্থান থেকে আমরা সচেতন হবো, নাগরিক সচেতনতা বাড়াবো। যদি কেউ অনেক টাকা নিয়ে মুভমেন্ট করতে চায় সেক্ষেত্রে আমাদের জানালে আমরা স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করবো। বড় ধরনের লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর