শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিদ্যুৎ মন্ত্রীকে ‘কাউয়া টুকু’ আখ্যা দিলেন এড. ঈসমাইল

খবর প্রতিদিন রিপোর্ট / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

খবর প্রতিদিন রিপোর্ট: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘কাউয়া টুকু’ আখ্যা দিয়েছেন, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহবায়ক ও শ্রমিক নেতা এড. মাহাবুবুর রহমান ঈসমাইল।

‎এড. ঈসমাইল বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী একটি হাস্যকর মন্তব্য করেছেন, যে গ্রামে নাকি কোন লোডশেডিং নাই। তিনি আরও বলেছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ নাকি বিদ্যুতের দাম অনেক সস্তা। ওরকম কথাবার্তার জন্য কাদেরকে যদি কাউয়া কাদের বলা যায় তাহলে, উনাকে যদি কাউয়া টুকু বলে; এতে কি কোন আপত্তি থাকবে?

‎মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। অতিরিক্ত বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে ওই সমাবেশ এবং পরবর্তীতে একটি গণ-মিছিলে অনুষ্ঠিত হয়।

এসময় নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি মাহাবুবুর রহমান ঈসমাইলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সংঠনের প্রধান উপদেষ্টা এড.  মাহাবুবুর রহমান মাসুম, এনসিসি ১৩নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খরশেদসহ বিভিন্ন পাড়া মহল্লার পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, মসজিদ কমিটির নেতৃবৃন্দ, বিদুৎ গ্রাহকগণ, সামাজিক ও সাংস্কৃতিক, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশা সংগঠনের নেতৃবৃন্দ।

‎সভায় এড.  মাসুম বলেন, আমরা নষ্ট মিটার কেন ব্যাবহার করবো, আমাদের রাষ্ট্র এত গরিব হয়ে যায়নি, যে আমাদের অগ্রীম টাকা দিয়ে বিদ্যুৎ ব্যাবহার করতে হবে। সরকারকে বলবো অনতিবিলম্বে এই প্রিপেড মিটার বাতিল করা হোক।

সাবেক কাউন্সিলর খরশেদ বলেন, এই প্রি-পেইড মিটারটি স্বৈরাচার সরকার ও মাফিয়াদের একটা প্রজেক্ট। জনগনের ভোটে নির্বাচিত এই সরকারকে বিতর্কিত করার জন্য, আমলাদের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোষররা, পুনরায় এই প্রি-পেইড মিটারকে সামনে নিয়ে এসেছে। যাতে জনগনের সাথে সরকারের দুরুত্ব তৈরি করা যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর