শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মেসির অজানা গল্প: যে ছেলেটিকে একসময় ‘খুব ছোট’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল মেসির হ্যাটট্রিকে বিশ্বজুড়ে বিস্ময় ‘এটা শুধু মেসি-ই করতে পারে’ সোনারগাঁয়ে হত্যা মামলার আসামি সাদ্দামকে গ্রেপ্তার সদর উপজেলা বিতর্ক উৎসব: সেমিফাইনালে ৮ শিক্ষাপ্রতিষ্ঠান আড়াইহাজারে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্রদল নারায়ণগঞ্জের চাষাঢ়া হয়ে চলাচল করবে সব ধরনের যাত্রীবাহী ট্রেন আমি একজন ঈমানদার নেতার ঈমানদার কর্মী: আজাদ বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে : প্রতিমন্ত্রী হাবিব বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৫ 

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

খবর প্রতিদিন রিপোর্ট / ৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখা।

শুক্রবার (৫ জুন) বিকেলে নগরীর চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে আয়োজিত সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। এতে দলের নেতাকর্মীরা বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সম্প্রতি বিদ্যুতের নতুন পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করেছে। এতে পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সঞ্চালন চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই মূল্য বৃদ্ধির ফলে দ্রব্যমূল্যের ওপর নতুন করে চাপ সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।

তারা অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য কমানোর দাবি জানিয়ে বলেন, জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী, মুফতি আব্দুল গনী, মুস্তাফিজুর রহমান মুনঈম, মহানগর উলামা সম্পাদক মাওলানা নুর হুসাইন নূরানী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ এবং ইসলামী ছাত্র মজলিসের মহানগর প্রচার সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর