বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে: অ্যাড টিপু

খবর প্রতিদিন রিপোর্ট / ২৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন । ১৫নং ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। এই ওয়ার্ড নারায়ণগঞ্জ মহানগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখবেন, আমাদের নেতৃত্বের নির্দেশ স্পষ্ট। কোনো ধরনের সন্ত্রাস, মাদক বা অশালীন কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকা চলবে না। বিএনপি একটি আদর্শভিত্তিক, নীতিনিষ্ঠ ও গণতান্ত্রিক দল। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, ভোটের মাধ্যমে পরিবর্তনে বিশ্বাস করি।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা অন্তর্গত ১৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেল চারটায় শহরের থানা পুকুরপাড় এলাকায় এই কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, আর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু। সভায় সভাপতিত্ব করেন ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাওকত আলী লিটন।

অ্যাডভোকেট টিপু বলেন, আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে হত্যা করে দেশে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেছে। কিন্তু বিএনপি কখনো সেই পথে হাঁটবে না। আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসনভিত্তিক, জনগণের অধিকারনির্ভর রাষ্ট্র গড়তে চাই।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, আপনারা প্রত্যেকে প্রতিটি ঘরে যান, মানুষের কথা শুনুন, ৩১ দফার বার্তা পৌঁছে দিন, জনগণকে বিশ্বাস করান বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ হবে ন্যায়, সমতা ও স্বাধীনতার দেশ।

পরে অ্যাড. সাখাওয়াত হোসেন খান ও অ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দোকান, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও কে. এম. মাজাহারুল ইসলাম জেসেফ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মো. শাখাওয়াত হোসেন জেকি। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়েজ উল্লাহ সজল, জুনায়েদ আলম ঝলক, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী, ১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সাহা এবং সাংগঠনিক সম্পাদক কায়সার রায়হান খান প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর