বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

বন্দর প্রতিনিধি / ৪৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ এর পক্ষে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

রবিবার ( ২৩ নভেম্বর) বিকেলে বন্দর ইউনিয়নের পুরান বন্দর, ঝাউতলা, কাজীবাড়ী, মোল্লাবাড়ী ও সিরাজ শাহ’র মাজার এলাকাসহ বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয়।

গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহীদ ইশতিয়াক সিকদার, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহসীন উল্লাহ, কৃষকদল নেতা ফারুক হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর