শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

ফতুল্লায় পুলিশ- মাদক ব্যাবসায়ী গোলাগুলি; আহত ৪, আটক ২

খবর প্রতিদিন রিপোর্ট / ১২৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

খবর প্রতিদিন রিপোর্ট: ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনায় পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার ( ১৫ আগস্ট) বেলা ৩টার দিকে নগরীর ইসদাইর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম।

‎আটকরা হলেন- ইসদাইর এলাকার রাজ্জাকের ছেলে জসিম (২৪) এবং আব্দুস সালামের মোহন (২৩)। এর মধ্যে জসিমের পায়ে গুলি লেগেছে। তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে। তার কাছ থেকে একটি গুলিভর্তি পিস্তলও জব্দ করেছে পুলিশ।

‎অন্যদিকে, মাদক ব্যবসায়ীদের ছোড়া ইট-পাটকেল ও তাদের ধরতে দৌড়াদৌড়ির সময় ফতুল্লা থানার এসআই মো. রফিক ও বন্ধন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশেদুল আহত হয়েছেন। তাদেরও একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে সাত থেকে আটজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান চালায় ফতুল্লা থানা-পুলিশের একটি দল। এ সময় অভিযানে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অস্ত্রধারী ব্যক্তিরা কয়েকটি গুলি ছোড়েন। এ সময় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও নন্দন চন্দ্র সরকার পাল্টা আটটি গুলি ছোড়েন। একপর্যায়ে জসিমের ঊরুতে গুলি লাগে। পরে তাঁকে আটক করার পাশাপাশি মোহনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন জব্দ করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব বলেন, “পরিস্থিতি সামাল দিতে আত্মরক্ষার্থে পুলিশও গুলি করে। পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর