শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লিংক রোডে উড়ছে সারি সারি কালেমাখচিত সাদা-কালো পতাকা দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা নিয়ে কর্মশালা কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসে শেষ হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অন্ধকারে বন্দরের জনজীবন অর্ধেক বিদ্যুৎ, দ্বিগুণ দুর্ভোগ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২৮ জুন মানবিক মূল্যবোধ ছাড়া সুশিক্ষা পূর্ণতা পায় না: এমপি আবুল কালাম নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি: টিপু হেক্সার ডাক, ভিনির ঝড়ে বিধ্বস্ত স্কটল্যান্ড

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের রোগীদের জন্য রক্ত পরীক্ষা ও ইসিজি মেশিন হস্তান্তর

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের রোগীদের জন্য অত্যাধুনিক ব্লাড সেল কাউন্টার (সিবিসি) এবং পোর্টেবল ইসিজি মেশিন হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় জেলা পরিষদের পক্ষ থেকে প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই দুটি আধুনিক যন্ত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, সহকারী কমিশনার মো. তারিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ভিক্টোরিয়া হাসপাতাল জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোর একটি, যেখানে প্রতি মাসে লক্ষাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমরা উন্নতমানের ব্লাড সেল কাউন্টার ও দুটি পোর্টেবল ইসিজি মেশিন সরবরাহ করেছি। আমাদের লক্ষ্য সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম বলেন, আগে আমাদের এখানে অটোমেটিক সিবিসি মেশিন ছিল না। এখন আমরা আরও নির্ভুলভাবে প্লাটিলেট কাউন্টসহ অন্যান্য ব্লাড টেস্ট করতে পারব। এতে ডেঙ্গু রোগীদের ব্যবস্থাপনা আরও উন্নত হবে। আগে ইসিজি মেশিন কেবল নিচতলা বা দ্বিতীয় তলায় ছিল। রোগী গুরুতর অসুস্থ থাকলে তাকে নিচে নামানো যেত না। এখন পোর্টেবল মেশিনের মাধ্যমে সরাসরি রোগীর কাছে গিয়ে পরীক্ষা করা যাবে।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, আমাদের হাসপাতাল ১০০ শয্যার হলেও আমরা কাউকে ফেরত দিই না। এই নতুন মেশিনগুলো আমাদের সক্ষমতা অনেক বাড়িয়ে দেবে। জেলা প্রশাসক শুধু আমাদের ক্ষেত্রেই নয়, জেলার প্রতিটি বিভাগের বিষয়েও খুবই মনোযোগী।

উল্লেখ্য, সম্প্রতি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম হাসপাতালটি পরিদর্শনে গেলে জানতে পারেন, এখানে একটি অটোমেটিক সিবিসি মেশিন ও একটি পোর্টেবল ইসিজি মেশিনের জরুরি প্রয়োজন রয়েছে। তিনি সঙ্গে সঙ্গেই বিষয়টি মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠিয়ে দ্রুত অনুমোদন নিয়ে আসেন। পরে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে মেশিন ক্রয় করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর