শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ

নারায়ণগঞ্জে সিএনজিতে আগুন দিয়েই পালালো মোটরসাইকেলে আসা দুবৃর্ত্তরা

নিজস্ব প্রতিবেদক: / ১৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে একটি সিএনজি চালিত একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অটোরিকশার সামনের, পেছনের ও উপরের বেশ কিছু অংশ পুড়ে যায়।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালজুঁড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ের  সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা রাস্তার পাশে থামানো অবস্থায় ছিলো। হঠাৎ একটি মোটরসাইকেলে চড়ে আসা দুই ব্যক্তি অটোরিকশাটিতে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় সামনের, পেছনের ও উপরের অনেকখানি অংশ পুঁড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘রাতে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ের সামনে একটি অটোরিকশায় অগ্নিসংযোগের খবর পাই। এ খবর পাওয়ার পর তাৎক্ষণিক থানা পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায় নি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’
 
ওসি জানান, তিনি নিজেও টহলে আছেন। যে স্থানগুলোতে নাশকতা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে সেই সব জায়গায় পুলিশের টহল অব্যাহত আছে। যে কোনো ধরণের নাশকতা রোধে পুলিশ সতর্ক ও তৎপর রয়েছে বলেও জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর