শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে পপুলার ও মিতু ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ আড়াইহাজারে হত্যা ও ডাকাতি মামলার আসামীসহ গ্রেপ্তার ৪ ডেকে এনে মারধর করে গুমের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের আহবায়কের বিরুদ্ধে, উদ্ধার বিলম্বে হত্যার আশঙ্কা পরিবারের সিদ্ধিরগঞ্জে ১৪৫ পুরিয়া হেরোইন ও ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫ অধরা মাদক সম্রাট রাজ্জাক এবার পুলিশের জালে, সঙ্গে ছেলেও সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, ‘আন্ডা রফিক’ নিয়ে চাঞ্চল্য অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ২ লাখ টাকা রূপগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৫

নারায়ণগঞ্জে পপুলার ও মিতু ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

খবর প্রতিদিন রিপোর্ট / ৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদানের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জ সদরের নবাব সলিমুল্লাহ রোড, সদর ও আমলাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে “পপুলার মেডিকেল সার্ভিসেস” ও “মিতু ক্লিনিক”-এ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুটি লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, অতিরিক্ত মূল্যে সেবা গ্রহণ এবং পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবসহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কার্যক্রম চালিয়ে আসছিল।

এসব অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় “পপুলার মেডিকেল সার্ভিসেস”-কে ৫০ হাজার টাকা এবং “মিতু ক্লিনিক”-কে ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন জানায়, জনস্বার্থে স্বাস্থ্যখাতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই মোবাইল কোর্ট অভিযানে সার্বিক নির্দেশনা ও সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর