সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে নাট্যকল্যাণ শিল্পী সংস্থার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ২০২৬ কিশোর গ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে: ডিসি মোঃ রায়হান কবির সিদ্ধিরগঞ্জে অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও কঠোর হুঁশিয়ারী নারায়ণগঞ্জকে শক্তিশালী ঘাঁটিতে গড়ে তুলতে এনসিপির অঙ্গীকার নারায়ণগঞ্জের বন্দরে প্রাচীন মটকা উদ্ধার, গুপ্তধনের গুঞ্জনে জনতার ভিড় নারায়ণগঞ্জে নতুন করে কোনো মাফিয়া যেন তৈরি না হয়: বিরোধী দলীয় চিফ হুইপ নাসিকে অটোরিকশা নিয়ন্ত্রণ ও হকার সমস্যা সমাধানে উদ্যোগ ফতুল্লা পাইলট স্কুল ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের ২৮ বর্ষপূর্তি উৎসব ফতুল্লায় যৌথ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১২। নারায়ণগঞ্জে প্রথম প্রতিরোধ ও গণহত্যা দিবস পালিত: আহমেদুর রহমান তনুর শ্রদ্ধা।

নারায়ণগঞ্জকে শক্তিশালী ঘাঁটিতে গড়ে তুলতে এনসিপির অঙ্গীকার

খবর প্রতিদিন রিপোর্ট / ১০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জকে একটি শক্তিশালী রাজনৈতিক ঘাঁটিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের নেতৃবৃন্দ। তারা জানিয়েছেন, সংগঠনের ঐক্য ও জনসমর্থনের ভিত্তিতে এই জেলাকে ঢাকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার (২৭ মার্চ) নগরীর ডাকবাংলো এলাকায় অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির সাধারণ সভায় এ আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের প্রতি তিনি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করছেন যে, নারায়ণগঞ্জকে এনসিপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নারায়ণগঞ্জ ঢাকার রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জবাসী ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। প্রতিটি আসনে পরিবর্তন এনে একটি ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগর আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর