শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লিংক রোডে উড়ছে সারি সারি কালেমাখচিত সাদা-কালো পতাকা দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা নিয়ে কর্মশালা কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসে শেষ হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অন্ধকারে বন্দরের জনজীবন অর্ধেক বিদ্যুৎ, দ্বিগুণ দুর্ভোগ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২৮ জুন মানবিক মূল্যবোধ ছাড়া সুশিক্ষা পূর্ণতা পায় না: এমপি আবুল কালাম নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি: টিপু হেক্সার ডাক, ভিনির ঝড়ে বিধ্বস্ত স্কটল্যান্ড

দেশরক্ষায় প্রস্তুত না.গঞ্জের ১২৭ আনসার সদস্য

খবর প্রতিদিন রিপোর্ট / ১১০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারায়ণগঞ্জ এর উদ্যোগে ১৪ দিনব্যাপী উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়ে শনিবার (১৮ অক্টোবর) আয়োজিত এই প্রশিক্ষণে জেলার মোট ১২৭ জন (আবাসিক-অনাবাসিক) প্রশিক্ষণার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল তৃণমূল পর্যায়ে আনসার প্লাটুনকে সুসংগঠিত করা এবং সদস্যদের মধ্যে দেশপ্রেম ও সুশৃঙ্খল নাগরিক চেতনা সৃষ্টি করা। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা আসন্ন জাতীয় নির্বাচনসহ জাতীয় যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণের বাস্তবমুখী অনুশীলন সম্পন্ন করেন। প্রশিক্ষণে নীতি-নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কানিজ ফারজানা শান্তা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা প্রশিক্ষণার্থীদের দক্ষ মানবশক্তিতে পরিণত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা আশরাফুল মাখলুকাত, অন্য সকল প্রাণী থেকে শ্রেষ্ঠ তার কারণ আমাদের বিবেক। আমাদের এই বিবেকবোধটুকু কাজে লাগিয়ে অন্যের দোষ না দেখে, অন্যের আশায় বসে না থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে।” তিনি সকলকে মানবিক হয়ে কাজ করার ওপর জোর দেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একযোগে জাতীয় সেবায় আত্মনিয়োগের শপথ বাক্য পাঠ করেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলায় পর্যায়ক্রমে মোট ৮টি ধাপে ১ হাজার ৩৬০ জন প্রশিক্ষণার্থীকে এই মৌলিক প্রশিক্ষণ প্রদান করার পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে সফলভাবে তৃতীয় ধাপের প্রশিক্ষণ সম্পন্ন হলো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর