শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নাম বিক্রি করে মিথ্যাচার; না.গঞ্জে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে মামলা! অসুস্থ বিএনপি নেতা অলি আহম্মেদ; দোয়া চাইলেন কনিষ্ঠ সন্তান সোহেল খন্দকার নারায়ণগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু কাঠেরপুল-রামারবাগে রিয়াদ চৌধুরীর নির্দেশে খেজুর গাছের প্রচারণায় বিএনপি নেতা অলি আহম্মেদ দৈনিক খবর প্রতিদিন’র সকল প্ল্যাটফর্ম থেকে ফটো সাংবাদিক হাবিব খন্দকারকে অব্যাহতি কাঠেরপুলে জনতার স্রোতে মুগ্ধ মুফতি কাসেমী; বললেন ‘আপনারাই আমার আত্মবিশ্বাস’ মাঠ পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট টিপু বলেন, তারেক রহমানের আগমন ঘিরে। ২৬ নং ওয়ার্ড বিএনপি দোয়া ও মিলাদ মাহফিল। খেজুর গাছ মার্কায় ভোট চেয়ে কুতুবপুরে গণসংযোগ ও বিশাল শোডাউন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর অন্তর্গত ৭ নং ওয়ার্ডের পরিচিতি সভা ও উপহার বিতরণ

তারেক রহমানের নাম বিক্রি করে মিথ্যাচার; না.গঞ্জে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে মামলা!

সৈয়দ মুহাম্মদ রিফাত / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা-সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ আমলী আদালতে মামলাটি দায়ের করেন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। মামলাতে বহিষ্কৃত বিএনপি নেতা শাহ আলম ছাড়াও আসামী করা হয়েছে তার স্ত্রী, দুই সন্তান এবং সোহাগ ও শরীফ নামের দুই কর্মীকে। অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, বিএনপির মনোনিত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচন করতে ধারাবাহিক গণসংযোগে নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে সব জায়গায় উপস্থাপন করে চলেছেন শাহ আলম। প্রতীক বরাদ্দের পর থেকে; ‘দেশনেত্রীর মার্কা হরিণ মার্কা’- ‘তারেক রহমানের মার্কা হরিণ মার্কা’ স্লোগান ব্যবহার করে ভোটারদেরকে ধারাবাহিকভাবে বিভ্রান্ত করে চলেছেন বলেও অভিযোগ আনা হয়েছে। এসব কর্মকাণ্ডে সু-স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার পাশাপাশি নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করার কথা উল্লেখ্য করা হয়েছে আবেদনে।

বিষয়টি নিশ্চিত করে মামলায় বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল বারী ভূইয়া সোনালী নিউজকে জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মোহাম্মদ শাহ আলম। যার ফলশ্রুতিতে, দল থেকে তাকে বহিষ্কার করা হয়। অথচ, তার নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠ পর্যায়ে হরিণ প্রতিককে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মার্কা হিসেবে উপস্থাপন করে চলেছেন। এতে করে সাধারণ মানুষ তথাপি ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। এটি সু-স্পষ্ট প্রতারণার পাশাপাশি জালিয়াতির শামিল।

তিনি আরও জানান, মূলত এসকল কারণেই আদালতে জালিয়াতির মামলাটি দায়ের করেছেন সাইফুল ইসলাম। আদালত অভিযোগ আমলে নেওয়ার পাশাপশি সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করেছেন বলেও জানান বাদি পক্ষের এই বিএনপিপন্থী আইনজীবী।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর