ডেকে এনে মারধর করে গুমের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের আহবায়কের বিরুদ্ধে, উদ্ধার বিলম্বে হত্যার আশঙ্কা পরিবারের
নারায়ণগঞ্জের এক যুবককে ডেকে এনে গুমের অভিযোগে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানাকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিবারের আশংকা দ্রুত তাকে উদ্ধার করা না হলে হয়তো অঘটন ঘটতে পারে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নিখোঁজ শুভর (২১) মা মাকসুদা বেগম (৩৯) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এজাহার দায়ের করেন।
মামলার আসামিরা হলেন— মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা (৫১), কাশেম (ভাঙ্গারি ব্যবসায়ী) (৪৫), সাব্বির (২১), শাকিল (২৮), পাপ্পু (৪০), মো. আলী মিয়া (৩৮), জাহিদ (৩৫), রাজ্জাক (৫০), ওয়াসিম (২৩), লাল শুভ (২০)। মামলায় আরও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত আসামি সাব্বির, রাজ্জাক ও ওয়াসিম নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ মার্চ বিকেলে শুভ সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় শ্বশুর বাড়িতে যান। পরে সন্ধ্যায় শাকিল তাকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইন এলাকায় ডেকে নেয়। সেখানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন আসামি তাকে এলোপাতাড়ি মারধর করে।
একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শুভ মাটিতে লুটিয়ে পড়লে তাকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় তার ব্যবহৃত এপাচি মোটরসাইকেলটিও নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, এরপর থেকে শুভ নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুভর মা মাকসুদা বেগম জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে গুম করা হয়েছে এবং আসামিরা তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। আমি আমার ছেলেকে ফেরত চাই। ছোট হেডিং দিয়ে পুরো নিউজ চাই








আপনার মন্তব্য প্রদান করুন...