শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

চোরাই মিশুকসহ দুজন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

খবর প্রতিদিন রিপোর্ট / ৪৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সিদ্ধিরগঞ্জে চুরি হওয়া একটি মিশুক রিকশাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালী জেলার রাকিব (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মর্জিনা (৩৭)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জের সাথী আক্তারের গ্যারেজ থেকে একটি মিশুক রিকশা এবং চারটি ব্যাটারি চুরি হয়। এই ঘটনায় ৩ সেপ্টেম্বর সাথী আক্তার সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয় এবং চোরাই মিশুকটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর