শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গণসমাবেশ সফল করতে সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর ৩নং ওয়ার্ডে যৌথ সভা

খবর প্রতিদিন রিপোর্ট / ১০৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার চাষাড়া শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করতে দাওয়াতি কার্যক্রম অংশ হিসেবে বুধবার ১০ সেপ্টেম্বর বুধবার বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর ৩নং ওয়ার্ডে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নগর সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব বিল্লাল তালুকদার, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান, ৩নং ওয়ার্ডের সেক্রেটারি মুহা. ইরান প্রমুখ নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ সকল নেতাকর্মীকে ও সর্বস্তরের জনতাকে গণসমাবেশে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর