বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

“খোরশেদ-মাসুদ দুই ভাই, ধানের শীষে ভোট চাই” স্লোগানে মাসুদুজ্জামানের শোডাউন

খবর প্রতিদিন রিপোর্ট / ২৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে সঙ্গে নিয়ে এই প্রচারণা চালান তিনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের ১৩নং ওয়ার্ডের মাসদাইর বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় কর্মী-সমর্থকরা স্লোগান দেন— “খোরশেদ-মাসুদ দুই ভাই, ধানের শীষে ভোট চাই।”

এর আগে দুপুরে মাসুদুজ্জামান নেতাকর্মীদের সঙ্গে খোরশেদের বাসভবনে যান এবং ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাঁকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন খোরশেদ।

সাক্ষাৎ প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন, “আমরা যারা নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তাদের মধ্যে খোরশেদ দলের জন্য অনেক অবদান রেখেছেন। ২০১৮ সালেও তিনি মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু দলের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। এইবারও তিনি সেই ধারা অব্যাহত রেখেছেন। আমি দেশে ফেরার পর যারা মনোনয়ন পাননি, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করছি। খোরশেদের মতো নিবেদিত নেতারা দলের ঐক্যের প্রতীক।”

তিনি আরও বলেন, “খোরশেদ শুধু রাজনৈতিক নয়, সামাজিকভাবেও একজন অনুকরণীয় ব্যক্তি। করোনাকালীন সময়ে তাঁর মানবিক ভূমিকা নারায়ণগঞ্জবাসী মনে রেখেছে। আমি আশা করি, এবারও তিনি আমার পাশে থেকে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন।”

খোরশেদ বলেন, “দল যেহেতু মাসুদ ভাইকে মনোনয়ন দিয়েছে, আমরা তার পাশেই আছি। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন— ধানের শীষ জিতলে বিএনপি জিতবে। তাই আজ থেকে আমরা দুই ভাই একসঙ্গে কাজ শুরু করলাম।”

সাক্ষাৎ শেষে খোরশেদ ও মাসুদুজ্জামান একসঙ্গে মাসদাইর এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালান ও লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির সদস্য এডভোকেট শরীফুল ইসলাম শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর