কায়েমপুরে মাও. জব্বারের নির্দেশে মশক নিধন; জামায়াত ক্ষমতায় এলে মা-বোনেরা নিরাপদ থাকবে: হাবিবুর রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বারের পক্ষ থেকে মশক নিধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে ফতুল্লা ইউনিয়নস্থ ৭নং ওয়ার্ডের কায়েমপুর এলাকায় ফগার মেশিনের মাধ্যমে এই কর্মসূচী পালন করা হয়। এসময় ওয়ার্ডটির বিভিন্ন অলি-গলি থেকে শুরু করে মহল্লার সড়কগুলোতে ফগার মেশিন স্প্রে করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. রবিউলসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ- ৪ আসনে মাওলানা আবদুল জব্বার নির্বাচিত হলে এলাকার বেকারত্ব দূরীকরণ ও শিক্ষার মান উন্নয়ন হবে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিবেন।
হাবিবুর রহমান আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশী উপকৃত হবে। জামায়াত আপনাদের সমর্থন পেলে যারা এমপি হবে তারা রাস্ট্রের কোন সুবিধা গ্রহণ করবে না, এক টাকা দুর্নীতি করবে না কাওকে দুর্নীতি করতে দিবে না। আমাদের মা-বোনেরা নিরাপদ কর্মস্থল সহ শ্রমজীবী মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশী সুবিধা পাবে।








আপনার মন্তব্য প্রদান করুন...