ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জ শহরের চর সৈয়দপুর এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আবু বকর নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটি নিজ বাড়ি থেকে নানাবাড়ি গোপনগর যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। পথে শীতলক্ষ্যা সেতুর ঢালে একটি দ্রুতগতির ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, পুলিশ ইজিবাইকটি জব্দ করেছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।








আপনার মন্তব্য প্রদান করুন...