বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হলেন খন্দকার আল-আমিন

খবর প্রতিদিন রিপোর্ট / ২২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার আল-আমিন। মঙ্গলবার (৩১ মার্চ) সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থিত আল মুঈদ ফাউন্ডেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসেবে খন্দকার আল-আমিন কে এই দায়িত্ব প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী হাফিজুর রহমান, সংস্কৃতি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, কর্ম পরিষদ সদস্য মাওলানা আশরাফুল ইসলাম, মজিবুর রহমান মিয়াজী, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়নগঞ্জ জেলার নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

খন্দকার আল-আমিন ছাত্র জীবন থেকেই রাজনৈতিক ও সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন। ১৯৯৪ সালে ছাত্রশিবিরের সহযোগী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন, পরবর্তীতে তিনি ছাত্রশিবিরের থানা সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে ছাত্র রাজনীতি শেষ করেন। ২০০৮ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে যোগদান করে ২০০৯ সালে জামায়াতের রুকন (সদস্য) শপথ গ্রহন করেন। তিনি ঢাকা মহানগরীর পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানায় বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেন, ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত শাহজাহানপুর থানার যুব বিভাগের সেক্রেটারী ছিলেন। ২০০৬ সালে ২৮ শে অক্টোবর আওয়ামী লীগের লগী বৈঠার হামলায় গুরুতর আহত হন, ৫ই মে শাপলা চত্ত্বরে হেফাজতের আন্দোলনেও নেতৃত্ব দিয়ে দেন। সর্বশেষ ২৪ এর জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেন খন্দকার আল-আমিন। কর্ম জীবনেও তিনি ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল, মুগদা, কাকরাইল, মিরপুর সহ বিভিন্ন শাখায় প্রশাসনিক ইনচার্জ হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেছেন, বর্তমানে তিনি মুগদা শাখার দায়িত্বে আছেন। পাশাপাশি তিনি ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদ তারাব পৌরসভার সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবৎ সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য চিকিৎসা সেবা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর