শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ এক হাতেই উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপ ট্রফি, হেক্টর কাস্ত্রোর অবিশ্বাস্য গল্প আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

খবর প্রতিদিন রিপোর্ট / ৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রতি বছর বর্ষা ও পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। এ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংসে কাজ চলছে।

তিনি জানান, এবারের কার্যক্রমে শুধু সরকারি উদ্যোগ নয়, স্বেচ্ছাশ্রমকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বিডি ক্লিন, স্কাউটস, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং ইউনিয়ন পরিষদের স্বেচ্ছাসেবকরা এতে অংশ নিচ্ছেন।

উদ্বোধনের অংশ হিসেবে নলখালি, বগডুমারি ও ওবদার খালে অভিযান শুরু হয়েছে। খাল পরিষ্কারের পাশাপাশি মশা নিধনে ওষুধ স্প্রে করা হবে। পর্যায়ক্রমে সদর উপজেলার সাতটি ইউনিয়ন এবং জেলার অন্যান্য উপজেলাতেও এ কার্যক্রম বিস্তৃত করা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি। তাই পরিবেশ পরিষ্কার রাখা এবং খালগুলো সচল রাখা জরুরি। এতে জলাবদ্ধতা কমে জনভোগান্তি হ্রাস পাবে। বিশেষ করে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত চ্যানেলগুলোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি জানান, কালিয়ানি খাল পুনঃখননের জন্য প্রায় ৫ কিলোমিটার অংশে অনুমোদন পাওয়া গেছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। সদর উপজেলার তিনটি খালের প্রায় ৪০০ মিটার এলাকায় প্রাথমিকভাবে এ অভিযান চলবে এবং পর্যায়ক্রমে প্রায় ৮ থেকে ৮.৫ কিলোমিটার খাল পরিষ্কার ও খননের পরিকল্পনা রয়েছে।

কর্মসূচির শুরুতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. রায়হান কবির।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর