শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুলের পরিবারের পাশে সিরাজুল মামুন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শিক্ষার্থীদের সরকারি সেবার পাঠ দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ ভূমি অফিসে অনিয়ম, ডিসির ‘জিরো টলারেন্স’ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জামায়াতের গণমিছিল শাওনের কাছে আমরা ঋণী: খোরশেদ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ নয়, শৃঙ্খলা মেনে চলার আহ্বান সাখাওয়াতের ফতুল্লায় পরিত্যক্ত কারখানায় মিলল বিদেশি রিভলবার ও গুলি আইন হাতে নিলে কাউকে ছাড় নয়, ব্যবস্থা নেবে সরকার: সেতু প্রতিমন্ত্রী ‘জনগণকে রক্ষা করাই আমাদের দায়িত্ব, সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার’

আমি একজন ঈমানদার নেতার ঈমানদার কর্মী: আজাদ

খবর প্রতিদিন রিপোর্ট / ১০৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন তার দিকে তাকালে আমার মনে হয় আমি যে সতেরো বছর গণতান্ত্রিক আন্দোলন করেছি রাজপথে থেকেছি জেল খেটেছি। তবে আমার মনে হয় আমি একজন যোগ্য নেতার স্বার্থক কর্মী। আমি একজন ঈমানদার নেতার ঈমানদার কর্মী। আমি আজ গর্বিত। আমি এমন নেতার কর্মী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

বৃহস্পতিবার (১৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে নিজ বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির সরকার এমন একটি বাজেট ২০২৬-২৭ অর্থবছরের জন্য উপহার দিয়েছে যে বাজেটের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন। আমি আশা করি মানুষ যেমনটি চেয়েছে তেমন বাজেটই পেয়েছে।

এবারের বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি যুগান্তকারী বাজেট হয়েছে যা দীর্ঘদিন জনগণের প্রত্যাশা ছিল। এই বাজেটে স্বাস্থ্য খাতে ব্যাপক বরাদ্দ দেয়া হয়েছে। এর ফলে শিশু নারীসহ জনগণের স্বাস্থ্য সেবা ইনশাআল্লাহ নিশ্চিত হবে। এছাড়াও শিক্ষা খাতে গুরুত্ব দেয়া হয়েছে। নারীদের জন্যেও এ বাজেটে অনেক সুযোগ রাখা হয়েছে যা নারী শিক্ষায় ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসসহ নানান আয়োজন করা হয়েছে যা শিক্ষার্থীদের উদ্দীপনা বাড়াতে কাজ করবে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ব্যাবসায়ীদের জন্য পাঁচশো কোটি বরাদ্দ রাখা হয়েছে যা বেশ সহায়ক হবে।

আমাদের বিরোধীদলের বন্ধুদের বলি উল্টোপাল্টা কথা বলে সংঘর্ষ তৈরি করে কোন লাভ নেই। আমরা করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ, আমাদের প্রধানমন্ত্রী উক্তি। এই বাজেটে এর প্রতিফলন ঘটেছে। আমাদের এক বিরোধীদলীয় বন্ধু কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর এই উক্তিটি নিয়ে কথা বলেছে। আপনারা দেখছেন কীভাবে তিনি দেশের মানুষের জন্য নির্ভীক ভাবে কাজ করছেন।

আমরা দ্বন্দ্ব সংঘাত করলে দেশের জন্য ক্ষতি। আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করি তাহলে এদেশ আরও দ্রুত এগিয়ে যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর