শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুলের পরিবারের পাশে সিরাজুল মামুন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শিক্ষার্থীদের সরকারি সেবার পাঠ দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ ভূমি অফিসে অনিয়ম, ডিসির ‘জিরো টলারেন্স’ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জামায়াতের গণমিছিল শাওনের কাছে আমরা ঋণী: খোরশেদ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ নয়, শৃঙ্খলা মেনে চলার আহ্বান সাখাওয়াতের ফতুল্লায় পরিত্যক্ত কারখানায় মিলল বিদেশি রিভলবার ও গুলি আইন হাতে নিলে কাউকে ছাড় নয়, ব্যবস্থা নেবে সরকার: সেতু প্রতিমন্ত্রী ‘জনগণকে রক্ষা করাই আমাদের দায়িত্ব, সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার’

আব্দুল জব্বারকে নাসিক মেয়র প্রার্থী ঘোষণা

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান এ ঘোষণা দেন।

শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতে ইসলামীর কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ড. শফিকুর রহমান বলেন, “আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে স্থানীয় সরকার পরিচালিত হোক। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অনির্বাচিত প্রশাসক নয়, দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হোক। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী এখানে প্রার্থী দেবে। আমি আপনাদের নেতা আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী ঘোষণা করছি।”

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। এজন্য নগরবাসীর সেবায় কাজ করতে পারে এমন ব্যক্তিদেরই বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে।

কর্মীসভায় ড. শফিকুর রহমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া, চাঁদাবাজি, দুর্নীতি ও স্থানীয় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা কমে যাবে। তাই জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

এ সময় তিনি নারায়ণগঞ্জকে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মহানগরীর ২৭টি ওয়ার্ডে জনগণের সেবায় নিয়োজিত হতে সক্ষম প্রার্থী দেওয়ারও ঘোষণা দেন।

সভায় মহানগর জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর