রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ডলপাড়ার ‘জ্বিনের মসজিদ’ ঘিরে আগ্রহ, তথ্য মিললে সংরক্ষণের আশ্বাস ডিসির বন্দরে মদনগঞ্জে আবারও অগ্নিকান্ড নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন বক্তাবলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা ভুয়া ও হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য: নারায়ণগঞ্জে বাড়ছে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা

খানপুর হাসপাতাল ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র: তরিকুল সুজন

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৩১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দল খানপুর হাসপাতালের পরিবেশ ও ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সংগঠনের জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে পরিদর্শন দলে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর কমিটির সমন্বয়কারী মো. বিপ্লব খান, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বর্তমান সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা প্রমুখ।

তরিকুল সুজন বলেন, “খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশারের সঙ্গে যোগাযোগ করে আমরা দুপুরে হাসপাতাল পরিদর্শনে যাই। সেখানে গিয়ে আমরা বাকরুদ্ধ হই। হাসপাতালের পেছনের অংশে বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ছড়িয়ে রয়েছে। সেসব জায়গা থেকে ছড়াচ্ছে ভয়ানক দুর্গন্ধ। জমে থাকা পানি পরিণত হয়েছে ডেঙ্গু মশার প্রজননক্ষেত্রে। হাসপাতালের ভেতরের ড্রেনগুলোর স্ল্যাব ভেঙে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে; সেখানে জন্ম নিচ্ছে ডেঙ্গু মশা। এমনকি পেছনের রাস্তাটিও ভাঙা, তাতেও জমে আছে পানি।”

তিনি আরও বলেন, “এরপর আমরা ডেঙ্গু আক্রান্তদের ওয়ার্ড পরিদর্শন করি। ভর্তি রোগীরা নানা অসুবিধার কথা জানান। দেখা যায়, কেউই মশারি ব্যবহার করছেন না—কারণ ওয়ার্ডে প্রচণ্ড গরম। গরম থেকে রক্ষা পেতে অনেকেই নিজস্ব ফ্যান ব্যবহার করছেন। ওয়ার্ডের বৈদ্যুতিক লাইন ঠিকভাবে কাজ করছে না; কিছু বেডের ফ্যান নষ্ট হয়ে আছে। ডেঙ্গু আক্রান্তদের টিকিট কেটে সিবিসি টেস্ট করাতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় এবং নানান ভোগান্তির শিকার হতে হয়। সব মিলিয়ে চিকিৎসা সেবায় রোগীদের মধ্যে অসন্তোষ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা স্পষ্ট।”

তরিকুল সুজন জানান, এসব অভিযোগ নিয়ে তারা হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশারের সঙ্গে কথা বললে তিনি নিজের দায় অস্বীকার করে বিভিন্ন কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও দায়িত্ব অবহেলার অভিযোগ তোলেন। তবে তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন, অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর