মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী, রবিবার (৫ এপ্রিল) থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জরুরি পরিষেবা এ সময়সূচির বাইরে থাকবে।

এতে আরো বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ ছাড়া আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট এবং শিল্প-কারখানার কর্মঘণ্টা নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর