শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

বক্তাবলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা

খবর প্রতিদিন রিপোর্ট / ২২১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ফতুল্লার বক্তাবলীতে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩-এর ৪ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে এক ব্যক্তি ও দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটায় কর্মরত শ্রমিক ও সংশ্লিষ্টদের এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
নারায়ণগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, অবৈধ ইটভাটার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং কৃষিজমি ধ্বংসের ঝুঁকি বাড়ছে। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও আইনের শাসন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর