রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ডলপাড়ার ‘জ্বিনের মসজিদ’ ঘিরে আগ্রহ, তথ্য মিললে সংরক্ষণের আশ্বাস ডিসির বন্দরে মদনগঞ্জে আবারও অগ্নিকান্ড নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন বক্তাবলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা ভুয়া ও হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য: নারায়ণগঞ্জে বাড়ছে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা

চাষাঢ়া রেলস্টেশন এলাকায় রাজ্জাকের মাদক ব্যবসা জমজমাট

খবর প্রতিদিন রিপোর্ট / ১৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
চাষাঢ়া রেলস্টেশন এলাকায় রাজ্জাকের মাদক ব্যবসা জমজমাট

চাষাঢ়া রেলস্টেশন ও পশ্চিমে তোলারাম কলেজের মোড় থেকে ইসদাইর যাওয়ার সড়কে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজ্জাকের মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিগত দিন গুলিতে বেশ কয়েকটি খুনও হয়েছে। উক্ত এলাকাটিতে অপরাধ জগৎ হিসেবে দিনের পর দিন ব্যবহার করে রাম রাজত্ব তৈরি করে রেখেছে রাজ্জাক।

প্রশাসনের কাছে মাঝেমধ্যে রাজ্জাকের নিয়ন্ত্রিত মাদক বিক্রেতা কেউ কেউ ধরা পড়লেও রাজ্জাক থাকে ধরা ছোঁয়ার বাইরে। একের পর এক খুনের মত ঘটনা ঘটানোর পরেও রাজ্জাক বীরদর্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে একজন সিভিলে আসা পুলিশকে রাজ্জাক বাহিনী মেরে রক্তাক্ত করলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। রাজ্জাকের মাদক ব্যবসার জগৎ নিয়ে সংবাদ প্রকাশের জন্য খবর প্রতিদিন থেকে কয়েক দিন যাবৎ অনুসন্ধান করে যে তথ্য পাওয়া গেছে, তাতে করে রাজ্জাকের কার্যক্রম এরশাদ শিকদারকেও হার মানাবে। অনেক চেষ্টা করে রাজ্জাকের মোবাইল নাম্বার সংগ্রহ করে এই প্রতিবেদক কথা বলে। রাজ্জাকের প্রথম কথা বিকাশ নম্বর দেন। আর না দিলে যা মন চায় লিখে দেন। রাজ্জাকের কাছ থেকে তথ্য আদায়ের জন্য এই প্রতিবেদক ভুল একটি নম্বর দেয়। রাজ্জাকের মাদক ব্যবসার ভয়াবহ তথ্য আমাদের অনেকটাই হস্তগত হয়েছে, যা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

চোখ রাখুন খবর প্রতিদিনের নিউজ পোর্টালে…

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর