শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন

৩০ জুন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

খবর প্রতিদিন রিপোর্ট / ৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ জুন (মঙ্গলবার) নারায়ণগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ‎‎নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক টিম অংশ নেবেন।

‎‎শুক্রবার (২৬ জুন) নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ-এর যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

‎‎কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম।

‎‎সভায় নেতৃবৃন্দ জানান, আগামী মঙ্গলবার সকাল ১১টায় শহরের খানপুর হাসপাতাল রোডে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

‎‎তারা আরও বলেন, ঢাকা বিভাগীয় পর্যবেক্ষকটিমের উপস্থিতিতে নারায়ণগঞ্জে যুবদলের অন্যতম বৃহৎ ও সুশৃঙ্খল প্রতিবাদ মিছিল ও সমাবেশ আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

‎‎নেতৃবৃন্দ কর্মসূচি সফল করতে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর