বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের কোথাও ঠিকানা স্থায়ী হলো না বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে মাসুকুল ইসলাম রাজীবের শোক প্রকাশ বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিটিভিতে যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি হবে সে ওয়ার্ডের সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন

খবর প্রতিদিন রিপোর্ট / ১৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জের সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। তিনি বিসিবির ‘মার্কেটিং ও কমার্শিয়াল কমিটি’র চেয়ারম্যান এবং দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (বিপিএল) গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন।
​তার এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
​এক অভিনন্দন বার্তায় মাওলানা আবদুল জব্বার বলেন, “মাসুদুজ্জামান নারায়ণগঞ্জের গর্ব। ক্রীড়াঙ্গনে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিসিবি তথা দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে বিপিএলের মতো বড় আসর এবং বিসিবির মার্কেটিং বিভাগের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত।”
​তিনি আরও বলেন, “আমরা আশা করি  মাসুদুজ্জামান তার মেধা, সততা ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন মেয়াদে দায়িত্ব পালনের সার্বিক সাফল্য কামনা করছি।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর