রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ডলপাড়ার ‘জ্বিনের মসজিদ’ ঘিরে আগ্রহ, তথ্য মিললে সংরক্ষণের আশ্বাস ডিসির বন্দরে মদনগঞ্জে আবারও অগ্নিকান্ড নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন বক্তাবলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা ভুয়া ও হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য: নারায়ণগঞ্জে বাড়ছে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা

আগামীর বাংলাদেশ হবে সুন্দর ও নিরাপদ বাংলাদেশ

খবর প্রতিদিন রিপোর্ট / ১৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি জনগণের দল, মানুষের হৃদয়ের দল। দেশে সুশাসনের মাধ্যমে দুর্নীতিকে আমরা চিরতরে দূর করব। আগামীতে এই বাংলাদেশ হবে একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ।

এই বাংলাদেশ সাম্প্রদায়িকতা মুক্ত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল শ্রেণি-পেশার মানুষের। ছাত্র-যুবক- কৃষক শ্রমিক সকলে মিলে আমরা এ দেশকে সুন্দরভাবে গড়ে তুলবো। আমাদের দেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেই লক্ষ্যেই আমরা কাজ করে পেতে চাই। আমাদের দেশকে আমাদের এই নিরাপদ রাখতে হবে। সকল প্রকার জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ ও দূর্নীতিবাজদের এদেশ থেকে নির্মূল করবো।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল এগারোটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে এই বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিতাইগঞ্জ নগরভবনের সামনে গিয়ে শেষ হয়।

তিনি বলেন, দেশে অনেকেই ঝড় এলে আম কুড়াতে চায়। যারা সারা বছর ওই ফ্যাসিদের পক্ষ অবলম্বন করেছিল এবং দলের বিরুদ্ধে কাজ করেছিল এখন তারা বিএনপির পতাকা তলে আসতে চায়। কিন্তু আমরা সেটা হতে দেব না। আমরা সেটার বিরুদ্ধে কাজ করব। আজকের র‌্যালিতে কোনো নেতার ছবি নেই, আছে শুধু জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। অথচ কিছু ব্যক্তি তাদের কর্মসূচিতে নিজেদের বড় বড় ছবি ব্যবহার করে, মনে হচ্ছে আজকে তাদের জন্মদিন। কিন্তু সেটা হতে পারে না। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামী নির্বাচনে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের থেকে যাকে মনোনয়ন দেয়া হবে আমরা তার পক্ষে কাজ করব। কোন সুবিধাকে আমরা দেখতে চাই না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর