শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
২০২৬ বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোল থেকে আন্দ্রেস এস্কোবারের ট্র্যাজেডি, ফুটবলের সবচেয়ে নির্মম ভুলের গল্প বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার ও সালাউদ্দিন মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া। নিখোঁজের প্রায় দুই ঘন্টা পর বাড়ির পাশ্ববর্তী খালের পানি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার ও সালাউদ্দিন মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া বাড়ি উঠানে দুপুরে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে ঘাটের পানিতে চলে যায়।

পরে আড়াইটার দিকে জাহানারা নামের এক নারী ঘাটে পানি আনতে গেলে সেখানে ইয়ামিনের লাশ ভেসে থাকতে দেখে। এক পর্যায়ে চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে সেখান থেকে ইয়ামিন ও নুসাইবার লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, শিশু দুটি খালের মধ্যে বাধা নৌকার উঠার চেষ্টাকালে পানিতে ডুবে যায়।

চেঙ্গাকান্দি গ্রামের নুরজাহান বেগম জানান, বাড়ির ঘাটে পানি আনতে গিয়ে তিনি ইয়ামিনের লাশ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পানিতে ডুবিয়ে দু’জনের লাশ উদ্ধার করে। ঘটনাটি সকলের মনে আঘাত করেছে। এমন ঘটনা যেন কোন পরিবারের না ঘটে।
নিহত নুসাইবার বাবা শাহ আলী বলেন, দুইজন সবসময় একসাথে খেলাধুলা করতো। আজকেও বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ বাড়ির উঠানে তাদের না দেখে আমার মা তাদের খুজতে বের হন। এর মধ্যে বাড়ির পিছনের খালে লাশ ভাসতে দেখে। কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, খেলার কারনে আজ আমার মেয়েকে হারালাম। এ শোক আমি কিভাবে কাটাবো।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি হৃদয় বিদারক। নিহতদের পারিবারের কোন অভিযোগ না থাকায় তাদের দাফন কাজ শেষ করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর