রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (হোসিয়ারি মালিক সমিতির সভাপতি) বদিউজ্জামান বদু ঈদ শুভেচ্ছা। মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা।

কাঠেরপুল-রামারবাগে রিয়াদ চৌধুরীর নির্দেশে খেজুর গাছের প্রচারণায় বিএনপি নেতা অলি আহম্মেদ

সৈয়দ রিফাত: / ৩১৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশে মুফতি মনির হোসেন কাসেমীর পক্ষে ব্যপক গণসংযোগ ও প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী ও প্রবীণ বিএনপি নেতা অলি আহম্মেদ।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিনভর ও সন্ধ্যার পর দ্বিতীয় দফায় কাঠেরপুল-রামারবাগ এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে নারায়ণগঞ্জ- ৪ আসনের বিএনপি মনোনিত জোটপ্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করতে দেখা যায় অলি আহম্মেদকে।

এসময় নেতাকর্মী-সমর্থকদের সাথে নিয়ে শুক্রবার সারাদিন এবং দ্বিতীয় দফায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ধানের শীষের প্রচারণা চালাতে দেখা গেছে অলি আহম্মেদকে। প্রচরনণার ফাঁকে সংক্ষিপ্ত বক্তব্যে অলি আহম্মেদ বলেন, ১২ তারিখ সারাদিন খেজুর গাছ মার্কায় ভোট দিবে জনগণ। আমরা বিশ্বাস করি- ফতুল্লাবাসী মুফতি কাসেমী সাহেবের মতো একজন সৎ, নিষ্ঠাবান লোককে এমপি প্রার্থী হিসেবে পেয়ে গর্বিত। সবচেয়ে বড় কথা তিনি একজন আলেম।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর