বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের কোথাও ঠিকানা স্থায়ী হলো না বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে মাসুকুল ইসলাম রাজীবের শোক প্রকাশ বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিটিভিতে যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি হবে সে ওয়ার্ডের সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

না’গঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের সামনে গাঁজাসহ গ্রেপ্তার ১

খবর প্রতিদিন রিপোর্ট / ১৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধা কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে ফতুল্লা থানাধীন নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে হৃদয় নামের ওই যুবককে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী ফতুল্লা মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) আশীষ কুমার দাস জানান, ফতুল্লা থানাধীন সস্তাপুরস্থ জেলা পরিষদ কার্যালয়ে সামনে থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃত হৃদয় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন প্যাচাইন এলাকার ওমর হোসেনের ছেলে বলে জানা গেছে। আটককৃত আসামীর কাছ থেকে ৬৮ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে; যার ওজন প্রায় ৫শ’ গ্রাম।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর