রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (হোসিয়ারি মালিক সমিতির সভাপতি) বদিউজ্জামান বদু ঈদ শুভেচ্ছা। মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা।

বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে আমরা এক কাতারে দাঁড়িয়ে ধানের শীষকে জয়যুক্ত করবো: টিপু

নিজস্ব প্রতিবেদক: / ২৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সার্বিক সহযোগিতায় ফ্রি চিকিৎসা, ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৮ নভেম্বর) সকালে নগরীর আমলাপাড়া হোশিয়ারী সমিতিতে মহানগর বিএনপি’র আয়োজনে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয়।

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রবাসে থেকে জাতীয়তাবাদী শক্তিকে ধরে রাখার জন্য এবং আজকের অবস্থান তৈরি করার যে নেপথ্য মহানায়ক তারেক জিয়ার সিদ্ধান্তই আমার এবং বিএনপির পরীক্ষিত নেতাকর্মীদের কাছে শতভাগ গ্রহণযোগ্য। আজ আমাদের নেতা তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টি অনুষ্ঠানে ফ্রি চিকিৎসা, ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। মেডিকেল ক্যাম্প আয়োজনকারীদের অভিনন্দন জানাই এবং আগামী নির্বাচনে দলের মনোনিত প্রার্থী সে যেই হোক ধানের শীষকে নির্বাচিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, বিএনপি বড় দল। মতানৈক্য থাকতেই পারে, দিনশেষে দলের স্বার্থে দলীয় প্রধানের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলে আগামী দিনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সকল মতামত ভুলে গিয়ে যেখানে ধানের শীষ সেখানেই আমরা এক কাতারে দাঁড়িয়ে ধানের শীষকে জয়যুক্ত করবো।

‎মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চক্ষু,ডায়াবেটিসসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় চক্ষু রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, চশমা ও ড্রপ বিতরণ করা হয়। এছাড়া ডায়াবেটিস ও রক্তের পরীক্ষাও বিনামূল্যে সম্পন্ন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর