রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (হোসিয়ারি মালিক সমিতির সভাপতি) বদিউজ্জামান বদু ঈদ শুভেচ্ছা। মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা।

না’গঞ্জে দিনে-দুপুরে মাইক্রোবাসে তুলে তরুণীকে ধর্ষণ!

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: / ২৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে ধর্ষণের অভিযোগে ছয়জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন ১৯ বছর বয়সী এক নারী। রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত বারোটার দিকে ছয়জনকে অভিযুক্ত করে ভুক্তভোগী নারী সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।

৬ জনকে অভিযুক্ত করে তরুণীর মামলা দায়ের
অভিযুক্তদের আটকে কাজ করছে পুলিশ: ওসি

ভুক্তভোগী নারীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা পাঠানো হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার দুপুরে জালকুড়ি দশপাইপ এলাকার নির্জন স্থানে মাইক্রোবাস থামিয়ে তার ভেতরে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তদের সকলের বয়স অনুর্ধ্ব ৩০ বছর। মামলার তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ না করার অনুরোধ জানান ওসি।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্তরা তার প্রতিবেশী হওয়াতে পূর্বপরিচিত। ২০১৭ সালে অভিযুক্তদের একজনের কাছ থেকে ৪ লাখ টাকা ধার করেন ভুক্তভোগীর মা। ওই টাকা বিভিন্ন ধাপে ২০২২ সালেই পরিশোধ করা হয়ে যায়। কিন্তু বন্ধকের সময় লিখিতভাবে নেয়া নন-জুডিসিয়াল স্ট্যাম্পটি ফেরত দিচ্ছিলেন তা পাওনাদার।
গত শুক্রবার দুপুরে এক স্ট্যাম্প ফেরত দেওয়ার কথা বলে তাকে সাইনবোর্ড এলাকায় ডেকে নেওয়া হয়। পরে মাইক্রোবাসে তুলে কিছু দূরে জালকুড়ি দশপাইপ এলাকার একটি নির্জন স্থানে মাইক্রোবাসের ভেতরেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর।
ভুক্তভোগীর অভিযোগের বরাতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর বলেন, “দুই নম্বর বিবাদী তাকে ধর্ষণ করেছে এবং অপর অভিযুক্তরা ধর্ষণে সহযোগিতা করেছে। ধর্ষণের পর তাকে আবার গাড়ি থেকে সাইনবোর্ড এলাকায় নামিয়ে দেয়া হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর