রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ডলপাড়ার ‘জ্বিনের মসজিদ’ ঘিরে আগ্রহ, তথ্য মিললে সংরক্ষণের আশ্বাস ডিসির বন্দরে মদনগঞ্জে আবারও অগ্নিকান্ড নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন বক্তাবলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা ভুয়া ও হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য: নারায়ণগঞ্জে বাড়ছে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা

মোটরসাইকেলের ধাক্কায় স্বর্ণকারের মৃত্যু, আহত ২

খবর প্রতিদিন রিপোর্ট / ৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার চানমারী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সালাম নামের এক স্বর্ণকারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা দুই যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে চাষাঢ়ার দিকে যাওয়ার সময় স্বর্ণকার সালামকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই দুই যুবক আহত হয়।

স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, হতাহতদের নাম পরিচয় জানতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর