রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (হোসিয়ারি মালিক সমিতির সভাপতি) বদিউজ্জামান বদু ঈদ শুভেচ্ছা। মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা।

আমরা মওদুদী ইসলামের অনুসারী নই: সালাউদ্দিন আহমেদ

সৈয়দ মুহাম্মদ রিফাত: / ২০৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীর আদর্শের চরম সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে সবসময়, বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করার বিষয়টি লক্ষ্য করি। ইদানিং সেইটা আরও বেশি লক্ষ্য করছি। একটি রাজনৈতিক দল’ নির্বাচনকালীন রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির জৈষ্ঠ্য এই নেতা।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ‘আজমতে সাহাবা’ শীর্ষক ইসলামী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই মুখপাত্র।

সালাহউদ্দিন আহমেদ বলেন, একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়। বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। এজন্য বাংলাদেশে আজমতে সাহাবা সম্মেলন আরও বেশি বেশি হওয়া দরকার।

তিনি আরও বলেন, আমরা যারা বাংলাদেশে শতকরা ৯০ থেকে ৯২ ভাগ মানুষ মুসলমান, আমরা মদিনার ইসলামের চর্চা করি এবং মদিনার ইসলামে বিশ্বাস করি। রাসুল (সা.) যে ইসলাম প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে ক্বেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, আমরা সেই ইসলামের অনুসারী। এখানে আমরা কেউ মওদুদী ইসলামের অনুসারী নই। সুতরাং যারা ফিরকা, ফেতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এবং বাংলাদেশের মুসলমানকে সহি ও দ্বীনি ইলম অর্জন এবং অনুশীলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে।

ইসলামকে ব্যবহার করে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে দূরে থাকারও পরামর্শ দেন এ রাজনীতিক। বলেন, এখানে কোনো রাজনীতি নেই। আমি পহেলায় বলেছি, আমাদের কাছে পহেলা দ্বীন, বাদ মে (পরে) দুনিয়া। এজন্য জন্য আমাদের চিন্তা করতে হবে- যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকে, বিভিন্ন আদর্শের কারণে, সেটা স্বাগতম। কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই, যেখানে রাজনৈতিক কারণে আমাদের দ্বীনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ইসলাম বিদ্বেষী সরকার ছিল। তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগের রাজনীতি এদেশের মানুষ দেখেছে। এটা অপরাজনীতি ও ইসলাম বিদ্বেষী রাজনীতি ছিল। রাজনৈতিক স্বার্থে তারা আলেম ও ইসলাম বিদ্বেষী রাজনীতি করেছে। আল্লাহর হুকুমে তারা কীভাবে বিদায় নিয়েছে, সবাই সে ইতিহাসের সাক্ষী।”

তিনি আরও বলেন, ভালো আদর্শের মধ্য দিয়ে যাতে ফ্যাসিবাদী ও অপরাজনীতির সংস্কৃতি বিলুপ্ত হয়, সেজন্য আমাদের সঠিক পথে রাজনীতি করতে হবে, আদর্শিক রাজনীতি চর্চা করতে হবে। ভালো রাজনীতি চর্চার মধ্য দিয়ে একমাত্র দেশে অপরাজনীতি বিদায় হবে এবং আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের ৯০ থেকে ৯২ ভাগ মানুষ মদিনার ইসলামের অনুসারী। আমরা কেউ মওদুদীর ইসলামের অনুসারী নই।” যারা ফিরকা, ফেতনার মাধ্যমে দেশের মুুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়- তাদের কাছ থেকে সাবধান থাকারও পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। তবে সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান মঞ্চে কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ ও আবু জাফর আহমেদ বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, আওলাদে রাসূল আল্লামা সাইদ আল হোসাইনী (পানিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী (হাটহাজারী), আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা আবু তাহের নদভী (পটিয়া), আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মুফতি জসিমুদ্দীন হাটহাজারী, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মুফতি মুবারকুল্লাহ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর