বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের কোথাও ঠিকানা স্থায়ী হলো না বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে মাসুকুল ইসলাম রাজীবের শোক প্রকাশ বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিটিভিতে যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি হবে সে ওয়ার্ডের সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

কুতুবপুর ইউনিয়ন শাখা ৯নং ওয়ার্ড যুবদলের নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক হলেন রুবেল হোসেন

সংবাদ বিজ্ঞপ্তি / ১৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুতুবপুর ইউনিয়ন শাখা ৯নং ওয়ার্ড এর ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহম্মেদ রাজ ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন রানা স্বাক্ষরিত লিখিত প্যাডে এই সংবাদ জানানো হয়। এতে মো. ইমরান হোসেন বাবুকে সভাপতি ও মো. আলমগীরকে সাধারণ সম্পাদক করা হয়। যেখানে ১নং সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফতুল্লা থানা বিএনপি নেতা ওলি আহম্মেদের সন্তান মো. রুবেল হোসেন।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুতুবপুর ইউনিয়ন শাখা ৯নং ওয়ার্ড এর নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন বলেন, প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি পরুম করুণাময় আল্লাহ তায়ালার প্রতি। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহম্মেদ রাজ ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন রানা ভাইকে। আমি আমার উপর অর্পিত এই দায়িত্ব যথার্থভাবে পালনের চেষ্টা করবো।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা মানুষের দ্বারে দ্বারে পৌছে দেয়ার জন্য যা যা করণীয় আমি আমার দিক থেকে তাই করবো। কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক যেভাবে দিক নির্দেশনা দিবেন আমি সেই অর্থেই আমার দায়িত্ব পালনের চেষ্টা করবো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর