শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লিংক রোডে উড়ছে সারি সারি কালেমাখচিত সাদা-কালো পতাকা দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা নিয়ে কর্মশালা কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসে শেষ হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অন্ধকারে বন্দরের জনজীবন অর্ধেক বিদ্যুৎ, দ্বিগুণ দুর্ভোগ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২৮ জুন মানবিক মূল্যবোধ ছাড়া সুশিক্ষা পূর্ণতা পায় না: এমপি আবুল কালাম নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি: টিপু হেক্সার ডাক, ভিনির ঝড়ে বিধ্বস্ত স্কটল্যান্ড

চ্যালেঞ্জ শিশুরা কখনও আমাদের সমাজের বোঝা হতে পারে না : জেলা প্রশাসক

খবর প্রতিদিন রিপোর্ট / ১৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয় জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা বিশ্বাস করি ‘চ্যালেঞ্জ শিশুরা কখনও আমাদের সমাজে বোঝা হতে পারে না’। তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতিভা ও সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে তারা ভবিষ্যতে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়ক এলাকায় অবস্থিত সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, “যে পরিবারে চ্যালেঞ্জ শিশু আছে, তারা জানে প্রতিদিন কতটা কষ্ট ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এই শিশুদের অনেকেই বিশেষ প্রতিভাধর। সেই মেধাকে সঠিকভাবে চিহ্নিত করে এগিয়ে নিতে হবে। আমরা যারা এই শিশুদের নিয়ে কাজ করছি, তাদের নির্দিষ্ট সেক্টরের মেধা বিকাশে নিবেদিতভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, সুইড কমিটির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহনেওয়াজ, প্রধান শিক্ষক মো. ফজলুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর