রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ডলপাড়ার ‘জ্বিনের মসজিদ’ ঘিরে আগ্রহ, তথ্য মিললে সংরক্ষণের আশ্বাস ডিসির বন্দরে মদনগঞ্জে আবারও অগ্নিকান্ড নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন বক্তাবলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা ভুয়া ও হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য: নারায়ণগঞ্জে বাড়ছে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা

না’গঞ্জ সদর থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক

সৈয়দ রিফাত / ১০৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে দুই গ্রাম ওজনের ২০ পুড়িয়া হেরোইন ও ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর থানাধীন ২ নম্বর রেল গেইট সংলগ্ন উকিলপাড়া জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নগরীর গলাচিপা এলাকার তারা মিয়ার ছেলে আবু তাহের ওরফে সুমন ও বন্দর থানাধীন জামাইপাড়া মসজিদ এলাকার হাফেজ মিয়ার ভাড়াটিয়া মৃত মোবারক মিয়ার পুত্র ফাহিম (২৫)।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০ পুড়িয়া হেরোইন ও ৪ পিস ইয়াবা এবং নগদ ৮০০ টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূল্যে জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর