রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ডলপাড়ার ‘জ্বিনের মসজিদ’ ঘিরে আগ্রহ, তথ্য মিললে সংরক্ষণের আশ্বাস ডিসির বন্দরে মদনগঞ্জে আবারও অগ্নিকান্ড নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন বক্তাবলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা ভুয়া ও হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য: নারায়ণগঞ্জে বাড়ছে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা

৩৬’র লাল যাত্রা: গণহত্যা বিচার, জুলাই সনদ-রাষ্ট্র সংস্কারের দাবি

খবর প্রতিদিন রিপোর্ট / ৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

গণহত্যার বিচার, জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার ও গণপরিষদ নির্বাচন এই চার দাবিতে শহরে ৩৬ এর লাল যাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর মন্ডলপাড়া থেকে এই পদযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু পদযাত্রার শেষে বলেন, “গত ৫ আগস্ট আমাদের সেসকল ভাই শহীদ হয়েছেন। তাদের রক্তের মূল্য দিতে হবে। নির্বাচনের আগে আমাদের চারটি দাবি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তা না হলে নতুন বাংলাদেশের বিনির্মাণ সম্ভব হবে না।”

তিনি আরও বলেন, “বর্তমান বড় বড় দলের কর্মকা-ে নতুন বাংলাদেশের আশা ও আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটছে না। সকলকে একসাথে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করতে হবে। আমাদের স্বপ্নের বাস্তবায়ন এখন আমাদের সকলে মিলে করতে হবে।”

পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর