রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (হোসিয়ারি মালিক সমিতির সভাপতি) বদিউজ্জামান বদু ঈদ শুভেচ্ছা। মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা।

১৬ ডিসেম্বর; ‘মহান বিজয় দিবস আজ’

সৈয়দ রিফাত: / ৩১৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

আজ ১৬ ডিসেম্বর, বিজয়ের দিন। ৫৫ তম মহান বিজয় দিবস আজ। পরাধীনতার নাগপাশ ছিন্ন করে মুক্ত পাখির মতো মুক্ত আকাশে ওড়ার দিন আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন আজ।

বাড়তি নিরাপত্তা জোরদার করা

য়েছে: এডি. এসপি তারেক আল মেহেদী

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর ছোবল থেকে মুক্ত হয়েছিল প্রিয় মাতৃভূমি। সমাপ্তি ঘটেছিল বাঙালির ওপর চালানো পাকিস্তানি হানাদারদের নৃশংস নিধনযজ্ঞ। ফলে এই দিনটি বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব জানান দেওয়ার দিন।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজকের দিনটিতে বিজয়ের উল্লাসে ভাসবে পুরো দেশ, আনন্দে উদ্বেলিত হবে পুরো জাতি। দেশের প্রতিটি প্রান্তে নানা আয়োজনে উদযাপন হবে মহান বিজয় দিবস।

এদিকে, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে জোড়ালো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। বিজয় দিবস উপলক্ষে পুলিশী টহল বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা প্রসঙ্গে নারাযণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাদ) তারেক আল মেহেদী খবর প্রতিদিনকে বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সর্ব সাধারণের কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সারাদেশের ন্যায় আমরাও অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছি।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ৭টি থানাতেই প্রয়োজনীয় জায়গাগুলোতে তল্লাসী চৌকী বসানোর পাশাপাশি সড়ক-মহাসড়কে পুলিশের টহল চলমান রয়েছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর