বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের কোথাও ঠিকানা স্থায়ী হলো না বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে মাসুকুল ইসলাম রাজীবের শোক প্রকাশ বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিটিভিতে যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি হবে সে ওয়ার্ডের সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হত্যার আসামি সুমন গ্রেফতার

এ,আর মিজানুর রহমান / ২৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইনকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রধান আসামী সুমনকে গ্রেফতার করেছি পুলিশ। শুক্রবার বিকেলে র‌্যাবের সহযোগীতায় কুতুবআইলের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন কুতুবআইলের মৃত আলাউদ্দিনের ছেলে। নিহত মামুন হোসাইন পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আলী বেপারীর ছেলে।

সন্ধ্যায় থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং নিহতের পরিবার হত্যাকান্ডের প্রধান আসামী সুমনের ফাঁসির দাবীতে ফতুল্লা থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, চলতি বছরের ৭ ফেব্রুয়ারী ভোরে ফতুল্লার কোতালেরবাগ পাকিস্তানী খাদের সামনে প্রকাশ্যে গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনকে হত্যা করা হয়। এঘটনায় একাধীক আসামী গ্রেফতার হয়েছে এবং কয়েকজন আদালতে দোষস্বীকার করে জবানবন্দি দিয়েছে। এতে হত্যাকান্ডের মূল হোতা হিসেবে সুমন ও তার মেঝ ভাই আক্তারের নাম উঠে আসে। এছাড়া তাদের দুই ভাইয়ের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে হত্যার চেষ্টা ও হত্যার অভিযোগে ফতুল্লাসহ বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর