শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ

সোনারগাঁয়ে হাতকড়াসহ আসামী ছিনতাইয়ের অভিযোগ, পুলিশের ওপর হামলা

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় কুমিল্লার মেঘনা থানা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা এক আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে, যেখানে হামলায় ৩০-৪০ জন গ্রামবাসী অংশ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম, এসআই জিয়াউর রহমান এবং আরও দুই পুলিশ সদস্য একটি হত্যাচেষ্টা মামলার আসামি মহসিন ও যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তারের জন্য বৈদ্যেরবাজার এলাকায় অভিযান চালান। এ সময় মহসিনকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হলে আসামীর সহযোগীরা এবং স্থানীয় প্রায় ৩০-৪০ জন লোক পুলিশের ওপর হামলা চালায়। হামলার মুখে তারা হাতকড়াসহ মহসিনকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলার সময় এক বিকাশ দোকানদারের দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলেও জানা যায়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে আসামির হাতকড়াটি উদ্ধার করা গেলেও তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাসেদুল হাসান খান বলেন, “খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। মেঘনা থানা যদি লিখিত অভিযোগ দেয়, তবে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর