শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ

সোনারগাঁয়ে দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেড় হাজার ইয়াবাসহ সৈয়দুল আমিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি কক্সবাজার জেলার টেকনাফের মাথাভাঙ্গা বড়ডেইল এলাকার কালা মিয়ার ছেলে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোহাম্মদ ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করেন। এসময় চট্টগ্রামগামী “জে.বি পরিবহন” নামের একটি বাসে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনারগাঁ থানার ওসি তদন্ত রাশেদুল হাসান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর