শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোনারগাঁয়ে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানার পিরোজপুরে স্টার লাইন নামের যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-১১৩৫) অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের সাথে থাকা ট্রাভেলিং ব্যাগ থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলো- চাঁদপুর জেলার সদর থানার চরফতেজংগপুরের মৃত নুর গাজীর পুত্র মোঃ মনসুর আলী (৩৯) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানার মফিজুল ইসলামের পুত্র জহিরুল ইসলাম (৩২)। বুধবার দুপুর দুইটার দিকে তাদেরকে গ্রেপ্তার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা য়ায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর দুইটার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক ইকাবাল আহমেদ দিপু ও সহকারী উপ-পরিদর্শক মো আজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানার পিরোজপুর এলাকাস্থ কনকর্ড সিটি প্রস্তাবিত আবাসিক এলাকার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর স্টার লাইন নামের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বাসের ভিতরে থাকা দুই যাত্রী মোঃ মফিজুল ইসলাম ও মনসুর আলীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের সাথে থাকা ট্রাভেলিং ব্যাগ থেকে ওই গাজাঁ উদ্ধার করে।

এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সোনারগাঁও থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর