শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ

সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযানে মাদক সহ গ্রেফতার ৪

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৩২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মাদক বিরোধী নিয়মিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবা সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী, আদমজী বিহারী ক্যাম্প ও আরামবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক’শ পুরিয়া হেরোইন ও ৬১টি পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

গ্রেপ্তারকৃতরা হলো বরিশালের হিজলা থানাধীন চরদূর্গাপুর গ্রামের মৃত কালু চৌকিদারের ছেলে ওলিল চৌকিদার (২৬), মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন জামালদী গ্রামের আমির হোসেনের ছেলে ইমরান হোসেন (২৯), সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার আব্দুল করিমের ছেলে নাসির ওরফে কালু (৩৫) এবং একই থানাধীন আরামবাগ এলাকার সুলতান ব্যাপারীর ছেলে মাসুদুর রহমান তপন (৩২)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, নারায়ণগঞ্জ একটি শিল্পনগরী এলাকা হওয়ায় এখানে বিভিন্ন জেলার মানুষের বসবাস বেশি। সেই সুবাদে মাদকের প্রবণতাও বেশি। এই বিবেচনায় আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি।

এই ধারাবাহিকতায় গত রোববার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর