শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ

সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ২২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী বৌ-বাজার এলাকার তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. নিক্কন চাঁন ওরফে লিখন (৩৬), ফতুল্লার নয়ামাটি এলাকার মৃত দয়াল চাঁনের ছেলে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মো. সোহেল মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, এসআই মো. সোহেল মিয়ার নেতৃত্বে একটি ডিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। তারা জানতে পারেন, চৌধুরীবাড়ী বৌ-বাজার এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে একটি পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নিক্কন চাঁন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে পূর্বে আরও তিনটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর